Showing posts with label youtube help video. Show all posts
Showing posts with label youtube help video. Show all posts

Thursday, September 14, 2017

আমি আপনাদের পরিচয় করিয়ে দিব একটি দারুন সফটওয়ারের সাথে যার সাহায্য আপনি কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানা ছাড়াই কার্টুন বানিয়ে ফেলতে পারবেন।

                                   নিচের ভিডিওটি দেখুন


Wednesday, September 13, 2017

দেখুন কিভাবে কাটুন ভিডিও বানাতে হয় Download + Video Tutorial

সবাইকে সালাম ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।সবাই নিশ্চি ভালো আছেন।আজকে আমি কামরুজ্জামান সোহাগ আপনাদের পরিচয় করিয়ে দিব একটি দারুন সফটওয়ারের সাথে যার সাহায্য আপনি কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানা ছাড়াই কার্টুন বানিয়ে ফেলতে পারবেন।

সফটওয়ারটিতে অনেক সুবিধা আছে।আপনি কোন কিছু জানা ছাড়া আস্তে আস্তে কার্টুন মুভি বানাতে পারবেন।
সফটওয়্যার অনেক ভাষা সমর্থন করে এবং উইন্ডোজ 7 সহ বিভিন্ন অপারেটিং সিস্টেম, সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা “eSpeak” বক্তৃতা ইঞ্জিন ব্যবহার করে।
যাই হোক সফটওয়ারটিতে অনেক ভাষার কার্টুন বানানো যাবে।এমনকি আপনি বড় আকারের কার্টুন মুভিও বানাতে পারবেন।
সফটওয়ারটির সাইজ ও কম

সফটওয়ারটির ডাউনলোড লিংক:- এখানে ডাউনলোড


সফটওয়ারটি ডাউনলোড করার পুর্বে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন


Monday, September 4, 2017

Youtube Video S.E.O in (Bangla) | কিভাবে ইউটিউব ভিডিও Rank করবেন? || YouTube Video Optimization Tips

আমি কামরুজ্জামান সোহাগ ইউটিউব ভিডিও অপটিমাইজেশন নিয়ে খুব ভাল জানি না,নিজের কাজের জন্য স্টাডি করছি আর তাই সেখান থেকে কিছুটা সবার জন্য শেয়ার করছি। আশা করি আপনাদের উপকারে লাগবে। যেকোনো পরামর্শ সমাদরে গ্রহণ করা হবে।

গুগলের সার্চ রেজাল্টে কোনও ওয়েবসাইট বা নির্দিষ্ট পেজকে প্রথমে আনতে চাইলে যেমন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করতে হয় ঠিক তেমনি ইউটিউবের সার্চ রেজাল্টে কোনও ভিডিও কে প্রথমে আনতে হলে ইউটিউব ভিডিও অপ্টিমাইজেশন করতে হয়। 

অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন কোনও ভিডিও পাবলিশ করার কিছুক্ষণ পরেই সেটা গুগলের সার্চ রেজাল্টে টপ শো করছে কিন্তু সেখান থেকে আবার খুব দ্রুত হারিয়েও যাচ্ছে, সেটা হয় শুধু মাত্র প্রপার অপ্টিমাইজেশনের অভাবে।

how to rank youtube video?



ইউটিউব ভিডিও অপ্টিমাইজেশন টিপস (Youtube Video Optimization Tips): 

নিম্নোক্ত ফ্যাক্টগুলো তখনই কাজে লাগবে যখন আপনার ভিডিওটি ভিওয়ারকে ভ্যালু দিতে পারবে। ভিডিওটি হতে হবে সুন্দর আর ইনফরমেটিভ। ইউটিউব ভিডিও র‍্যাঙ্কে আনতে “অনপেজ অপটিমাইজেশন ” আর “অফপেজ অপটিমাইজেশন” দুটোর গুরুত্ব রয়েছে। চলুন দেখা যাক ইউটিউব অপ্টিমাইজেশন কিভাবে করতে হয়। 
__________________________________________________

অনপেজ অপটিমাইজেশন (On Page Optimization): 

১. রিলেভেন্ট কিওয়ার্ডসঃ 
একটি ওয়েবসাইটের কিওয়ার্ডেরস মতই একটি ভিডিওর কিছু রিলেভেন্ট কিওয়ার্ডস থাকবে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ! রিলেভেন্ট কিওয়ার্ডসের ভিডিও গুলোই সবসময় ইউটিউব সার্চে সবার উপরে প্রদর্শিত হয়। ভিডিও ডেসক্রিপশনের প্রথম ৫০ শব্দের মধ্যে সবচাইতে রিলেভেন্ট কিওয়ার্ড উল্লেখ করা জরুরি। 

২. ভিডিও টাইটেলঃ- 
ভিডিওর টাইটেলে সবচেয়ে টার্গেটেড কিওয়ার্ড দিতে হবে। টাইটেলে ভুল করে কোনওভাবেই ভিসিটরকে বিভ্রান্ত করা যাবেনা! কিওয়ার্ড দিয়ে টাইটেল শুরু করতে হবে আর খুব বেশি আকর্ষণীয় করতে হবে যেন দেখা মাত্রই বুঝা যায় এটাই সঠিক ভিডিও। কোনও ধারাবাহিক ভিডিওর ক্ষেত্রে প্রতিটা ভিডিওর টাইটেলে সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে,এতে এর আগের আর পরের সিরিয়ালের ভিডিওটি ইউটিউবের সাজেস্টেড ভিডিওস এ শো করাবে। 

৩. ভিডিও ট্যাগঃ 
রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে ভিডিও ট্যাগ পূরণ করতে হবে যেন ইউটিউব বুঝতে পারে এটা কিসের ভিডিও। ইউটিউব আপনার এই ট্যাগগুলো দেখেই ভিওয়ারের কাছে আপনার ভিডিও দেখাবে। 

৪. ভিডিও ডেসক্রিপশনঃ 
খুব সুন্দর করে ইউটিউব ভিডিও এর ডেসক্রিপশন লিখতে হবে। সাধারণত ৩০০+ শব্দের ডেসক্রিপশন ইউটিউব প্রাধান্য দেয়। ডেসক্রিপশন হতে হবে ইউনিক আর সাজানো যেখানে ভিডিওর ব্যাপারে ইনফরমেশন দেয়া থাকবে। ডেসক্রিপশনে ৪ বার কি ওয়ার্ড উল্লেখ করা ভাল। 

৫. থাম্বনেলসঃ
থাম্বনেল একটি ভিডিওর প্রথম ইম্প্রেশন তৈরি করে। ভিডিও আপলোডের আর প্রোসেসিং এরপর ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে ভিডিও থেকে ৩টি স্ন্যাপ নিয়ে থাম্বনেল সাজেস্ট করে তবে সবসময়ই কাস্টম থাম্বনলকে ইউটিউব র‍্যাঙ্ক করার জন্য গুরুত্ব দিয়ে থাকে। 

৬. ভিডিও ট্রান্সক্রিপ্টঃ 
ভিডিও র‍্যাঙ্ক করাতে ট্রান্সক্রিপ্টের গুরুত্ব আছে। সবচেয়ে ভাল কি ওয়ার্ড গুলো দিয়ে ভিডিও ট্রান্সক্রিপ্ট তৈরি করতে হয়। 

৭. চ্যানেল অথারিটিঃ 
ইউটিউব চ্যানেল অথারিটি ভিডিও র‍্যাঙ্কে ভূমিকা রাখে। চ্যানেল অথারিটি বলতে ভিডিও ভিউ এর সাথে সাথে এঙ্গেজমেন্ট বৃদ্ধি , সাবস্ক্রাইবার এবং ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজগুলোর সাথে চ্যানেলের লিঙ্কিং। মূলত এগুলোই ইউটিউব ভিডিও র‍্যাঙ্কিং এর জন্য অনপেজ অপটিমাইজেশন।
______________________________________________________

চলুন এবার জানা যাক অফপেজ অপটিমাইজেশনে কি কি করা লাগে।

অফপেজ অপটিমাইজেশন (Off Page Optimization): 

১. হাই রিটেনশন ভিউসঃ 
কতজন মানুষ আপনার ভিডিও দেখলো আর দেখলেও কত সময় দেখলো সেটা অনেক জরুরি। হাই রিটেনশন ভিউ মূলত ভিডিওর টোটাল লেন্থের অন্তত ৫০%-৬০% পর্যন্ত দেখাকে বুঝায়। 

২. ভিডিও কমেন্টসঃ 
ভিডিও র‍্যাঙ্ক এবং চ্যানেল অথারিটি বাড়াতে কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ! একটি ভাল ভিডিওতে অনেক পজিটিভ কমেন্ট থাকে, এর মানে ভিওয়ার ভিডিওটি গুরুত্ব দিয়েছে। কোনও ভাল কমেন্টে ধন্যবাদ কিংবা কারো প্রশ্নের উত্তর দিয়ে এঙ্গেজমেন্ট বাড়ানো র‍্যাঙ্কের জন্য গুরুত্বপূর্ণ। আবার নিজ থেকে বসে বসে কমেন্ট করতে যাবেন না কারণ ইউটিউব স্প্যাম কমেন্ট বুঝতে পারে। 

৩. সাবস্ক্রাইবারসঃ ভিওয়ার ভিডিওটি পছন্দ করলে পরবর্তী ভিডিও বা আপডেটের জন্য সাবস্ক্রাইব করবে যেটা শুধু ইউটিউব না বরং গুগলের কাছেও প্রাধান্য সৃষ্টি করবে। এগুলোই ইউটিউব ভিডিও র‍্যাঙ্কিং এর জন্য অফপেজ অপটিমাইজেশনের কিছু কাজ  যা ভুলেও করবেন নাঃ 

* অন্য কারো ভিডিও ডাউনলোড করে সেটা আপলোড করবেন না। কিংবা কপিরাইটেড ভিডিও পাবলিশ করবেন না। 

* ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেইম অ্যাকাউন্ট লগিন করা সময় নিজ থেকে View বাড়ানোর চোরা বুদ্ধি পরিহার করা উচিত। এতে চ্যানেল ব্যান খাওয়ার সমূহ সম্ভাবনা আছে! 

*ইউটিউব ভিউ এর সাথে সাথে লাইক/ডিজলাইকের একটা নির্দিষ্ট অনুপাত মেইন্টেইন করে। ভুলেও নিজ থেকে এগুলো করার চেষ্টা করবেন না। এগুলো করলে ইউটিউব পুরো চ্যানেলকেই ব্যান করে দিতে পারে।


প্রফেশনাল ইউটিউবার হতে চান? এদিকে আসুন | কিভাবে নতুন Youtube Channel থেকে সাফল্য লাভ করবেন |

হাই বন্দুরা কামরুজ্জামান সোহাগ এবার ইউটিউব নিয়ে পোস্ট করব 

তাহলে শুরু করা যাক-- 

আমরা স্বভাবত ভিডিও তৈরির জন্য যে সব আইডিয়ার ভিডিও বানাই তা সাধারনত টিউটোরিয়াল, প্রাঙ্ক ভিডিও অথবা অন্যের ভিডিওর ভেতরে সিমাবদ্ধ থাকে। আবার নতুনদের তো প্রথমেই মনে হয় ভিডিও বানানো হয়তো বেশ শ্রম এবং ব্যায়সাধ্য ব্যাপার।…… (কিচ্ছু বল্লাম না আর। অন্যের ভিডিওরে হাজার দিক থেকে এডিট কইরা সেটা ইউটিউবে ছাড়ার জন্য পরিশ্রম আরো বেশি যায় ব্রো) তো বলুন কি করতে পারি ?

 – একটু ভাবুন আপনি কোন জিনিসটা ভালো পারেন। নাচ,গান, ছবি আকা, মাইক্রোকন্টোলিং, রান্নাবান্না, সাজগোজ, সাইকেল স্টান্ট, অথবা ডেইলি মুভি, নিউজ, খেলাধুলার আপডেট। এসবের ভেতর কোন না কোন একটা জিনিসে আপনার অবশ্যই আগ্রহ আছে। আপনি সেটিকে বেছে নিয়ে সেটির উপরে ভিডিও বানাতে পারেন। প্রশ্ন করতেই পারেন এতে করে লাভ কি? ভাই ! ঘুরে ফিরে সেই এক কথাই আসলো। আপনি যদি আপনার আগ্রহের বিষয়টিকে আপনার চ্যানেলের নিশ করে নিন তাহলে নিঃসন্দেহে ভিডিও ক্রিয়েশনটা ভালো হবে।

প্রতিদিন ভিডিও আপলোড করার দরকার নেই। সপ্তাহে একটা অথবা মাস দুইটা করে ভালো ভিডিও আপলোড করুন। এসইও করুন। মাস ছয়েক পরে সাবস্ক্রাইবারের অভাব হবে না।

এবার আসুন কাজের কথাতে--

 আপনাদের কাছে আমার দৃষ্টিকোন হতে নতুন এবং অভিজ্ঞ ইউটিউবারদের জন্য আটটি আলাদা রকম ভিডিও ক্রিয়েশন আইডিয়া উপস্থাপন করবো। এবং মজার ব্যপার হচ্ছে ভিডিও রেকর্ড এনাবেল একটি স্মার্ট ফোন এবং ভিডিও এডিটিং সফটওয়্যার ছাড়া কোন খরচই লাগবে না এই আইডিয়া গুলো নিয়ে কাজ করতে।শুধু হাই সিপিসি দেখে আর কতো ভিডিও বানাবেন ? তো চলুন শুরু করা যাক….. 


#অরিগামি_টাইপের_জিনিসের_উপর_ভিডিও – 

অরিগামি মানে কাগজকে টুকরা না করে শুধু মাত্র ভাজ করে সেটি দিয়ে পাখি, নৌকা, ফুল এই টাইপের জিনিস বানানো। এছাড়া ফেলনা জিনিসকে (প্লাস্টিকের বোতল, পুরাতন কলম, পন্য বহনকারি কার্টুন, ফেলে দেওয়া বাক্স) কাজে লাগিয়ে কি করে ব্যবহার যোগ্য জিনিস বানানো যায় তার উপরে অসংখ্য ক্রিয়েটিভ ভিডিও বানাতে পারেন।

# ঘরোয়া কাজের উপর ভিডিও বানাতে পারেন – 

যেমন বই বাধাই করা, ঘোলা আয়না কি করে পরিষ্কার করা যায়, রান্নাবান্না, সেলাই, বাগান পরিচর্যা এসব টপিকের উপর ভিডিও বানাতে পারেন। এসব জিনিস অনেকেই খুজে ইউটিউবে। তার মানে বেশ ভালো অঙ্কের সাবস্ক্রাইবার পাবেন। 

#পেইন্টিং – 

পেন্টিং মানে ছবি আকা না। পেইন্টিং মানে বিশাল একটা বিষয়। আপনি যদি ভালো আঁকতে পারেন তাহলে আপনি আপনার ইউটিব চ্যানেলে থ্রিডি পেইন্ট, ইলিউসন পেইন্ট, ফর্মাল পেইন্ট, এসবের উপর নিজের বানানো ভিডিও আপলোড করতে পারেন। এই ভিডিও গুলো যদি ক্রিয়েটিভ এবং সহজ কিছু স্টেপের মাধ্যমে উপস্থাপন করেন তাহলে এটিই হতে পারে আপনার মুল কাজের এবং আয়ের ক্ষেত্র। 

#মাইক্রোকন্টোলিং নিয়ে ভিডিও – 

জিনিসদের দৃষ্টি আকর্ষন করছি। রোবট, সার্কিট, ইলেক্ট্রনিক্স নিয়ে গ্রুপের এক জন একটা চ্যানেল করা উচিত। নিজের বানানো অথবা অন্যের আইডিয়া থেকে বানানো প্রজেক্ট গুলো নিয়ে সহজ ভাষায় উপস্থাপন করে ভিডিও বানানো যেতে পারে (কেও সাবস্ক্রাইব না করলেও আমি করবো)। তাছাড়া আপনি চ্যানেলে আরো কিছু ভিডিও রাখতে পারেন যেমন নষ্ট রিমোট, টর্চ, ক্যালকুলেটর, প্রয়োজনিয় ইলেক্টনিক্স জিনিসপত্র কি করে ঠিক করা যায় তার উপর। এক বন্যা শেয়ার পেতেও পারেন। 

#হয়ে যেতে পারেন শিক্ষক –

আপনি হয়তো পিয়ানো, গীটার, তবলা বাজাতে পারেন। অথবা আপনি অনেক ভালো নাচতে পারেন। এখন আপনার মোবাইল ফোনটি ব্যাবহার করুন। ইউটিউবএ আমাদের বাংলাদেশি এখনো কোন চ্যানেল নাই যেখানে পিয়ানো, গীটার, নাচ অথবা গান শিখানো হয়। আপনি পারলে আপনিও শুরু করতে পারেন। বেশ সাড়া পাবেন। #খেলাধুলার_উপর_কিছু_করতে_পারেন – হয়তো আপনি অনেক ভালো সাইকেল চালাতে পারেন অথবা ভালো ক্রিকেট, ফুটবল খেলতে পারেন। আপনি আপনার চ্যানেলে বিভিন্ন রকম ক্রিকেটের ভালো শর্ট খেলার কৌশল, ভালো ফুটবল খেলার কৌশল, সাইকেলের হরেক রকম স্টান্ট, শেয়ার করতে পারেন। এই রকম বাংলা ভিডিওর অনেক অভাব আছে। 

#নিজেকে_ভালো_করে_উপস্থাপন_করতে_পারেন – 

সেই দিন ফেসবুকে এক ভাইের সাথে কথা হল/ সে ভালো আরজে হতে পারতো। হয়তো ভাগ্যের জন্য হতে পারে নাই। আপনারও হয়তো সেই মেধা আছে। সুন্দর করে আপনি মোবাইলে ভিডিও রেকর্ড অন করে আপনি সাম্প্রতিক সময়ের কিছু ঘটনাকে মজার কিছু ভঙ্গিমাতে উপস্থাপন করতে পারেন। পারলে বন্ধুদের হেল্প নিতে পারেন। মনে রাখবেন মানুষ অধিকাংশ সময় বিনোদনের জন্যই ইউটিউবে যায়। আপনি যদি আপনার এই রকম বিনোদন মুলক চ্যানেলের মাধ্যমে যুক্তি-যুক্ত কিছু তুলে ধরতে পারেন তাহলে সাবস্ক্রাইবার তর তর করে বেড়ে যাবে।। তাছাড়া আপনি যদি নিজেকে আর ভালো করে উপস্থাপন করতে পারেন তাহলে আপনি পাঠ্যবইের কিছু বিশ্রী সমস্যার সহজ এবং সাবলীল সমাধান দিতে পারেন আপনার ভিডিওতে। যেমন পিথাগোরাসের সেই উপপাদ্য, নিউটনের দাঁতভাঙ্গা প্রস্তাবনার সমাধান, গাণিতিক বিখ্যাত সমস্যা গুলোর সমাধান। আর অবশ্যই ভিডিও আপলোড করার পরে এসইও করার কথা ভুলবেন না। Video S.E.O Tutorial


#নতুন আপডেট হতে পারে একটি চ্যানেল আইডিয়া – 

এই আইডিয়া কতটা কার্যকর জানি না। তবে আমি বিদেশি কিছু নামি চ্যানেলে দেখেছি এটা। ওদের কাজ হল ওরা তাদের চ্যানেলের মাধ্যমে সাম্প্রতিক হয়ে যাওয়া ঘটনা, দুর্ঘটনা, খেলার গুরুত্বপূর্ণ হাইলাইট, এসব উপস্থাপন করে। আপনিও কাজে লাগিয়ে দেখতে পারেন। তবে ভিডিও কপি করা থেকে দূরে থাকবেন। নিজে উপস্থাপন করবেন। লাগলে কিছু ছবি এড করতে পারেন। সরাসরি কপি করবেন না। একটু আলাদা করে ভাবুন। দেখবেন ভিডিও ক্রিয়েসন আইডিয়ার অভাব পরবে না। আমার থেকেও হয়তো অনেক ভালো ক্রিয়েসন আইডিয়া আপনার আছে। 
Top 10 Popolar Nish Idea

সবকিছুর পরে ওই ২টা কথা আবার মনে করিয়ে দেই 


•কপি করা থেকে বিরত থাকুন 
•এসইও এর কোন বিকল্প নাই G


Google Adsense সি,পি,সি (C,P,C) কেন কমে এবং বাড়ার উপায় Blogger.com

হাই বন্দুরা সবাই কেমন আছেন । আমি কামরুজ্জামান সোহাগ  আমি  নিয়ে এসেছি google adsense cpc কেন কমে এবং বাড়ার উপায় 

শুরু করা যাক:- আমার মতে, সিপিসি বাড়ানোর আগে জানা উচিৎ কি কি কারনে সিপিসি কমে যায় ?
কমে যাওয়ার কারণগুলো বের করে কাজ করতে পারলেই সিপিসি অটোমেটিক বেড়ে যাবে। 

আমি কমন কিছু কারন তুলে ধরবো : 
•সাইটে Low paying Advertiser দের অ্যাড ডিসপ্লে হলে সিপিসি কম পাবেন। 
• Low paying Keywords & Low paying Ad competition এর Keywords যুক্ত সাইটে সিপিসি কম পাবেন। 
• Global Alexa Rank ১ লাখের নিচে না থাকলে সিপিসি কম পাবেন। 
• এশিয়ান ট্রাফিক বেশি থাকলে সিপিসি কম পাবেন। 
• প্রোডাক্টবেইজ সাইট না হলে সিপিসি কম পাবেন। 
• Organic SEO তে আপনার Keywords টপ Rank এ না থাকলে সিপিসি কম পাবেন। 
• Proper Ads optimization ঠিক না থাকলে সিপিসি কম পাবেন।(প্লেসমেন্ট এবং সাইজ)। 
•2-3 টার বেশি অ্যাড ব্যাবহার করলে সিপিসি কম পাবেন। 
• সাইটে Poor Quality Content থাকলে সিপিসি কম পাবেন। 


এইসব নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি (ভিন্নমত থাকতে পারে) এখন নিজেই চিন্তা করেন, কিভাবে সিপিসি বাড়াবেন ?? 

• Low paying Advertiser দের ব্লক করে দেন (ম্যাক্সিমাম ৫০০ বিজ্ঞাপনদাতা ব্লক করতে পারবেন)। 
• Average CPC 0.50 $ – 1 $ এর Keywords টার্গেট করুন এবং Ad competition Medium or high Keywords সিলেক্ট করুন। 
• সাইটের Global Alexa Rank ১ লাখের নিচে নামান (দামী বিজ্ঞাপনদাতা আসবে)। 
• ইউরোপের ট্রাফিক টার্গেট করুন (দামী অ্যাড ডিসপ্লে হবে)। 
• প্রোডাক্টবেইজ সাইট করুন (Relevant Advertiser বেশ… 
• Organic SEO তে আপনার Keywords টপ Rank এ রাখার চেষ্টা করুন (ওই Keywords এর ম্যাক্সিমাম পে করা অ্যাড দেখাবে) । 
•কন্টের এর শুরুতে এবং শেষে অ্যাড ইউনিট ইউজ করুন (336×286/300×250/728×90) ।
• সিপিসি বাড়ানোর জন্য ২ টা অ্যাড ইউনিট ব্যাবহার করুন (সিটিআর কম হবে এবং সিপিসি অনেক বাড়বে)।
• সাইটে রেগুলার ভালো মানের ইউনিক কন্টেন্ট ব্যাবহার করুন (SEO Friendly Content) । এইসব বিষয় মেনে ১ টা সাইট ১ বসর চালিয়ে দেখুন… আমি গ্যারান্টি দিচ্ছি সিপিসি ২০০ % – ৩০০ % বাড়বেই ইনশাআল্লাহ্‌।

Saturday, July 29, 2017

Youtube ই হতে পারে আপনার কেরিয়ার। ইউটুবের টাকা দিয়েই সুন্দরভাবে চলতে পারে আপনানার পরিবার। জেনে নিন অনলাইনে টাকা কামানোর উপায়

Youtube ই করতে পারে আপনাকে সফল Youtube ই দিতে পারে সফলতার দিকনির্দেশনা, Youtube ই করতে পারে আপনাকে সফল। ত শুরু করে দিন আজকে থেকেই কাজ এবং

টার্গেট নিন ২০১৭ হবে আপনার জন্য সফল বছর। আমি আছি আপনার সাথে।আজকে আমি  আপনাদের সুন্দর একটা প্ল্যান দেখাবো কি করে আপনি কাজ সুরু করতে পারেন এবং কি করে টার্গেট নিতে পারেন ২০১৭ এর জন্য। চলুন দেখি কি করতে হবে...........

প্রথমে গোল বা লক্ষ নির্ধারণ করুন আপনি কি চান এবং কত চান ?এর পর কাজের জন্য বা সফলতার জন্য আপনি কতটুকু আগ্রহি ?সত্যি সত্যি কি আপনি একজন ইউটিউব উপার্জনকারী হতে চান ?নিজেকে প্রশ্ন করুন আপনি কি কি জানেন আর কি কি জানা প্রয়োজন ?এই সব কিছু শেষ হলে এর পর যদি আপনি কাজের জন্য উপযুক্ত হন তাহলে আর দেরি কেন কাজে লেগে পরে।

আর যারা একদমি নতুন কিন্তু ভীষণ রকম আগ্রহ আছে তারা দয়া করে একটু সময় নিয়ে কাজ গুলা শিখুন, জানুন নিয়ম কানুন, জানুন কোন পথে সফলতা কোন পথে অন্ধকার, এইসব বিষয় জানা শেখা হয়ে গেলে আপনিও সুরু করতে পারেন।কি ভাবে শুরু করবেনপ্রথমে টপিক নির্বাচন করুন কি কি নিয়ে কাজ করবেন ?এর পর ওই টপিক অনুযায়ী চ্যানেল তৈরি করুন।চ্যানেল এ সব কিছু সঠিক ভাবে পূর্ণ করুন

চ্যানেল হয়ে গেলে এর পর টপিক অনুযায়ী ডাটা সংগ্রহ করুন।এর পর আপনার পছন্দ অনুযায়ী এবং মানুষ পছন্দ করবে এমন করে ভিডিও তৈরি করুন।ভিডিও হয়ে গেলে এর জন্য, ট্যাগ, টাইট্যাল, ডেসক্রিপশন প্রস্তুত করুন।এর পর সুন্দর করে একটা থাম্বনাইল ইমেজ তৈরি করুন। সব কিছু প্রস্তুত থাকলে ভিডিও আপলোড দিয়ে দিন।এইতো কাজ এর পর এস ই ও করবেন একটু এবং সোশ্যাল অ্যাকাউন্ট এ শেয়ার করবেন আশা করা যায় ইনকাম হতে খুব বেসি সময় লাগবে না।

suhag550   এই youtube চ্যানেল এ ইউটুব মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল পাবেন

তাই যারা বিভিন্ন, মানুষের বিভিন্ন কথায় সিধান্ত নিতে পারছেন না আমি বলবো ইউটিউব সুরু করেন এবং সঠিক ভাবে কাজ করেন সফলতা দেখবেন আপনাকে খুজে বেড়াবে। একটা কথা মনে রাখবেন আপনাকে পেছনে ঠেলে দেবার অনেক লোক পাবেন হাত ধরে সামনের পথ দেখানোর কাউকে পাবেন না। এবং আপনি সফল হন এটাও অনেকেই চায় না তাই অন্য জনের কথায় আপনি কেন কান দেবেন। তাই দেরি না করে সুরু করে দেন সফল হবার নতুন জার্নি। বদলে ফেলুন জিবনের মানচিত্র বদলে ফেলুন আপনার প্রতি অন্যদের চিন্তা ধারা। দেখিয়ে দেন আপনিও পারেনভালো কাজ। ভালো নিয়ত। পরিশ্রম। এবং কাজের প্রতি ভালোবাসা থাকলে সফলতা সময়ের ব্যাপার।তবে একটা কথা কাউকে সাহায্য না করলেও ক্ষতি করবেন না। কারো হাত ধরে সামনে নিতে না পারলেও পেছনে ঠেলে দেবেন না। কাউকে উপরে উঠার পথ দেখাতে না পারলেও নিছে টানবেন না। এবং সফলাতার সুন্দর পথের দিকনির্দেশনা না দিতে পারলেও অন্ধকারে পথ দেখাবেন না। নিজের মনের নোংরা চিন্তা টা কে ছুরে ফেলুন দেখবেন অন্নের সফলাতেও আনন্দ লুকিয়ে আছে।প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আমি আছি ইনশাল্লাহধন্যবাদ সকলকে।
facebook এ আমি