Showing posts with label S E O. Show all posts
Showing posts with label S E O. Show all posts

Monday, September 4, 2017

Youtube Video S.E.O in (Bangla) | কিভাবে ইউটিউব ভিডিও Rank করবেন? || YouTube Video Optimization Tips

আমি কামরুজ্জামান সোহাগ ইউটিউব ভিডিও অপটিমাইজেশন নিয়ে খুব ভাল জানি না,নিজের কাজের জন্য স্টাডি করছি আর তাই সেখান থেকে কিছুটা সবার জন্য শেয়ার করছি। আশা করি আপনাদের উপকারে লাগবে। যেকোনো পরামর্শ সমাদরে গ্রহণ করা হবে।

গুগলের সার্চ রেজাল্টে কোনও ওয়েবসাইট বা নির্দিষ্ট পেজকে প্রথমে আনতে চাইলে যেমন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করতে হয় ঠিক তেমনি ইউটিউবের সার্চ রেজাল্টে কোনও ভিডিও কে প্রথমে আনতে হলে ইউটিউব ভিডিও অপ্টিমাইজেশন করতে হয়। 

অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন কোনও ভিডিও পাবলিশ করার কিছুক্ষণ পরেই সেটা গুগলের সার্চ রেজাল্টে টপ শো করছে কিন্তু সেখান থেকে আবার খুব দ্রুত হারিয়েও যাচ্ছে, সেটা হয় শুধু মাত্র প্রপার অপ্টিমাইজেশনের অভাবে।

how to rank youtube video?



ইউটিউব ভিডিও অপ্টিমাইজেশন টিপস (Youtube Video Optimization Tips): 

নিম্নোক্ত ফ্যাক্টগুলো তখনই কাজে লাগবে যখন আপনার ভিডিওটি ভিওয়ারকে ভ্যালু দিতে পারবে। ভিডিওটি হতে হবে সুন্দর আর ইনফরমেটিভ। ইউটিউব ভিডিও র‍্যাঙ্কে আনতে “অনপেজ অপটিমাইজেশন ” আর “অফপেজ অপটিমাইজেশন” দুটোর গুরুত্ব রয়েছে। চলুন দেখা যাক ইউটিউব অপ্টিমাইজেশন কিভাবে করতে হয়। 
__________________________________________________

অনপেজ অপটিমাইজেশন (On Page Optimization): 

১. রিলেভেন্ট কিওয়ার্ডসঃ 
একটি ওয়েবসাইটের কিওয়ার্ডেরস মতই একটি ভিডিওর কিছু রিলেভেন্ট কিওয়ার্ডস থাকবে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ! রিলেভেন্ট কিওয়ার্ডসের ভিডিও গুলোই সবসময় ইউটিউব সার্চে সবার উপরে প্রদর্শিত হয়। ভিডিও ডেসক্রিপশনের প্রথম ৫০ শব্দের মধ্যে সবচাইতে রিলেভেন্ট কিওয়ার্ড উল্লেখ করা জরুরি। 

২. ভিডিও টাইটেলঃ- 
ভিডিওর টাইটেলে সবচেয়ে টার্গেটেড কিওয়ার্ড দিতে হবে। টাইটেলে ভুল করে কোনওভাবেই ভিসিটরকে বিভ্রান্ত করা যাবেনা! কিওয়ার্ড দিয়ে টাইটেল শুরু করতে হবে আর খুব বেশি আকর্ষণীয় করতে হবে যেন দেখা মাত্রই বুঝা যায় এটাই সঠিক ভিডিও। কোনও ধারাবাহিক ভিডিওর ক্ষেত্রে প্রতিটা ভিডিওর টাইটেলে সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে,এতে এর আগের আর পরের সিরিয়ালের ভিডিওটি ইউটিউবের সাজেস্টেড ভিডিওস এ শো করাবে। 

৩. ভিডিও ট্যাগঃ 
রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে ভিডিও ট্যাগ পূরণ করতে হবে যেন ইউটিউব বুঝতে পারে এটা কিসের ভিডিও। ইউটিউব আপনার এই ট্যাগগুলো দেখেই ভিওয়ারের কাছে আপনার ভিডিও দেখাবে। 

৪. ভিডিও ডেসক্রিপশনঃ 
খুব সুন্দর করে ইউটিউব ভিডিও এর ডেসক্রিপশন লিখতে হবে। সাধারণত ৩০০+ শব্দের ডেসক্রিপশন ইউটিউব প্রাধান্য দেয়। ডেসক্রিপশন হতে হবে ইউনিক আর সাজানো যেখানে ভিডিওর ব্যাপারে ইনফরমেশন দেয়া থাকবে। ডেসক্রিপশনে ৪ বার কি ওয়ার্ড উল্লেখ করা ভাল। 

৫. থাম্বনেলসঃ
থাম্বনেল একটি ভিডিওর প্রথম ইম্প্রেশন তৈরি করে। ভিডিও আপলোডের আর প্রোসেসিং এরপর ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে ভিডিও থেকে ৩টি স্ন্যাপ নিয়ে থাম্বনেল সাজেস্ট করে তবে সবসময়ই কাস্টম থাম্বনলকে ইউটিউব র‍্যাঙ্ক করার জন্য গুরুত্ব দিয়ে থাকে। 

৬. ভিডিও ট্রান্সক্রিপ্টঃ 
ভিডিও র‍্যাঙ্ক করাতে ট্রান্সক্রিপ্টের গুরুত্ব আছে। সবচেয়ে ভাল কি ওয়ার্ড গুলো দিয়ে ভিডিও ট্রান্সক্রিপ্ট তৈরি করতে হয়। 

৭. চ্যানেল অথারিটিঃ 
ইউটিউব চ্যানেল অথারিটি ভিডিও র‍্যাঙ্কে ভূমিকা রাখে। চ্যানেল অথারিটি বলতে ভিডিও ভিউ এর সাথে সাথে এঙ্গেজমেন্ট বৃদ্ধি , সাবস্ক্রাইবার এবং ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজগুলোর সাথে চ্যানেলের লিঙ্কিং। মূলত এগুলোই ইউটিউব ভিডিও র‍্যাঙ্কিং এর জন্য অনপেজ অপটিমাইজেশন।
______________________________________________________

চলুন এবার জানা যাক অফপেজ অপটিমাইজেশনে কি কি করা লাগে।

অফপেজ অপটিমাইজেশন (Off Page Optimization): 

১. হাই রিটেনশন ভিউসঃ 
কতজন মানুষ আপনার ভিডিও দেখলো আর দেখলেও কত সময় দেখলো সেটা অনেক জরুরি। হাই রিটেনশন ভিউ মূলত ভিডিওর টোটাল লেন্থের অন্তত ৫০%-৬০% পর্যন্ত দেখাকে বুঝায়। 

২. ভিডিও কমেন্টসঃ 
ভিডিও র‍্যাঙ্ক এবং চ্যানেল অথারিটি বাড়াতে কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ! একটি ভাল ভিডিওতে অনেক পজিটিভ কমেন্ট থাকে, এর মানে ভিওয়ার ভিডিওটি গুরুত্ব দিয়েছে। কোনও ভাল কমেন্টে ধন্যবাদ কিংবা কারো প্রশ্নের উত্তর দিয়ে এঙ্গেজমেন্ট বাড়ানো র‍্যাঙ্কের জন্য গুরুত্বপূর্ণ। আবার নিজ থেকে বসে বসে কমেন্ট করতে যাবেন না কারণ ইউটিউব স্প্যাম কমেন্ট বুঝতে পারে। 

৩. সাবস্ক্রাইবারসঃ ভিওয়ার ভিডিওটি পছন্দ করলে পরবর্তী ভিডিও বা আপডেটের জন্য সাবস্ক্রাইব করবে যেটা শুধু ইউটিউব না বরং গুগলের কাছেও প্রাধান্য সৃষ্টি করবে। এগুলোই ইউটিউব ভিডিও র‍্যাঙ্কিং এর জন্য অফপেজ অপটিমাইজেশনের কিছু কাজ  যা ভুলেও করবেন নাঃ 

* অন্য কারো ভিডিও ডাউনলোড করে সেটা আপলোড করবেন না। কিংবা কপিরাইটেড ভিডিও পাবলিশ করবেন না। 

* ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেইম অ্যাকাউন্ট লগিন করা সময় নিজ থেকে View বাড়ানোর চোরা বুদ্ধি পরিহার করা উচিত। এতে চ্যানেল ব্যান খাওয়ার সমূহ সম্ভাবনা আছে! 

*ইউটিউব ভিউ এর সাথে সাথে লাইক/ডিজলাইকের একটা নির্দিষ্ট অনুপাত মেইন্টেইন করে। ভুলেও নিজ থেকে এগুলো করার চেষ্টা করবেন না। এগুলো করলে ইউটিউব পুরো চ্যানেলকেই ব্যান করে দিতে পারে।


Tuesday, August 29, 2017

3 Search Engine S.E.O. টুলসের সাথে পরিচিত হয়ে নিন

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন, আজ আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সম্পর্কে জানব। ইন্টারনেট দুনিয়ায় আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে আপনি যদি এর সঠিক ভাবে পরিচালনা করতে চান তাহলে আপনাকে কিছু টুলস ব্যাবহার করতে হবে। আর এর জন্য আছে চমৎকার কিছু এসইও টুলস যা আপনার ওয়েব সাইটের জন্য খুব প্রয়োজনীয়। এটা আপনি দুই ধরনের পাবেন একটা প্রিমিয়াম এবং একটা ফ্রি। তো আজ আমরা এরকম ফ্রি ৫ টি এসইও টুলস এর সাথে পরিচয় হব।

seo-tools2 চমৎকার ৩ টি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুলস
গুগল অ্যানালিটিক্স
হ্যাঁ বন্ধুরা প্রথমে আমরা যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুলসটির সাথে পরিচয় হব সেটি হল গুগল অ্যানালিটিক্স, টেক জায়ান্ট গুগল এর পরিচালনা করে এবং এর মালিক। গুগল অ্যানালিটিক্স একটি ফ্রি ওয়েব বিশ্লেষণ সেবাদান কারী প্রতিষ্ঠান যেটা আপনার ওয়েব সাইটের সকল রিপোর্ট প্রদান করে। গুগল ২০০৫ সালে এই সেবা সবার জন্য চালু করে। বর্তমানে গুগল অ্যানালিটিক্স এখন ইন্টারনেটে বহুল ব্যবহৃত একটি ওয়েব বিশ্লেষণ কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুলস
গুগল ওয়েবমাস্টার টুলস
এখন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুলসটি নিয়ে আলোচনা করব সেটি হলো গুগল ওয়েবমাস্টার টুলস এটিও একটি গুগল এর ফ্রি টুলস যেখানে আপনি আপনার ওয়েব এর সকল তথ্য পাবেন খুব নির্ভুল ভাবে অনেক চমৎকার সব ফিচার দিয়ে এটা তৈরি করা আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে
গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড পল্যানার
বন্ধুরা এখন যে টুলসটির সাথে আমরা পরিচিত হব সেটি হল গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড পল্যানার এটিও একটি গুগল এর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুলস। এটা একটি গুগল এর পেইড এডভারটাইজিং টুলস। তাছাড়া আপনি এখানে আপনার ওয়েব সাইটের সার্চ ইঙ্গিন রাঙ্ক করানোর জন্য কি ওয়ার্ড খুজতে পারেন একদম বিনা মূলে যেখানে আপনি আপনার মূল্যবান কি ওয়ার্ড এর মন্থলি সার্চ, কম্পিটিশন, ইত্যাদি সকল কিছু দেখতে পারবেন। আশা করি আপনাদের কাজে আসবে এই টুলসটি
তো বন্ধুরা আপনাদের সামনে যে তিনটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুলস নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ,আজ আর নয় আশা করি আগামিতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব সে পর্যন্ত সেকলে ভালো থাকবেন
ধন্যবাদ

S.E.O. কি? সার্চইঞ্জিন কি? Search কিভাবে কাজ করে? Seo এর ব্যবহার: by Suhag550

সম্মানিত ভিসিটর আজকের টিউন করার আগে আপানাকে সালাম দিয়ে শুরু করলাম “আসলামু আলাইকুম”। আশাকরি ভালো আছেন। আমি কামরুজ্জামান সোহাগ আপনাদের জন্য নিয়ে আসলাম এসইও এর পরিপূর্ণ টিউটোরিয়াল যারা নিজেদের সাইটে এসইও করতে চান তারা আমার টিউটোরিয়াল গুলো দেখে খুব সহজে করতে পারেন। তাছাড়া আপনারা যারা বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে চান তারাও আমার টিউটোরিয়াল দেখতে পারেন। এছাড়াও যে কেউ আমার টিউটোরিয়াল দেখে এসইও শিখতে পারবেন এবং  তার ওয়েবসাইট এসইও করতে পারবেন।

এসইও কি?


গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে আপনার ওয়েবসাইট/ব্লগ এর যে লেনদেন সেটাই এক কথায় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।আরো সহজ ভাবে বলা যায়: যদি আমরা একটি গান ডাউনলোড করতে চাই, তাহলে আমরা সাধারণত যে কাজটি করি তা হল google এ আমরা ঐ গানের লাইনটি লিখে search করি। এখন লক্ষ্য করুন আমরা search button press করার পর google কিছু website এর নাম দেখায় যেখানে আমরা ঐ গানটি পেতে পারি। এভাবে google প্রতি page এ ১০টি ওয়েরসাইটএর নাম দেখায়। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে কেন কিছু সাইট প্রথম পেজে আসলো, আর কেনইবা বাকি ওয়েবসাইটগুলো পেছনের পেজে গেলো – google কি ইচ্ছা মত করছে নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে? নিশ্চয় প্রথমপেজের সাইটগুলোর মধ্যে বিশেষ কিছু আছে, যা অন্য সাইটগুলাতে নাই। এই বিশেষ কিছুই হল seo এর কৌশল, যার মাধ্যমে আপনিও আপনার ওয়েবসাইটটিকে প্রথম পেজে নিতে পারেন। আর প্রথম পেজ মানেই বেশি বেশি ভিজিটর।

সার্চ ইঞ্জিন কি?

সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের অনলাইন মেশিন যেটি আপনাকে বিভিন্ন তথ্য মুহূর্তের মধ্যে পুরো ইন্টারনেট ঘেটে বের করে দিতে সক্ষম।এটি হয়ে থাকে এক সেকেন্ডেরও কয়েকশ গুন কম সময়ের মধ্যে।
কয়েকটি সুপরিচিত সার্চ ইঞ্জিন সমূহঃ
4.ask
এছাড়াও পুরো বিশ্বে আরো জানা অজানা কয়েক হাজার সার্চ ইঞ্জিন রয়েছে।

seo কে সাধারণত ২ভাগে ভাগ করা হয়:

  • On Page Seo 
  • Off page seo


প্রথমেই আমাদের জানা উচিৎ Search কিভাবে কাজ করে?

  • Crawler – এটা প্রধানত বিভিন্ন ওয়েবসাইট থেকে Information Collect করে (spider, robot/bot মাধ্যমে) এখানে Search Engine or SE প্রধানত যেকোন link কে follow করে তারপর তথ্য সংগ্রহ করে এবং তাদের ডাটাবেসএ সেই তথ্য সংরক্ষণ করে।
  • Algorithm – এখানে search engine প্রাপ্ত information গুলো বিশ্লেষণ করে, বিভিন্ন page এর content এর relevancy ও quality অনুযায়ী ranking প্রদান করে। SE এর Algorithm অনেক factor এর উপর নির্ভর করে।

S.E.O এর ব্যবহার:

ধরুন আপনার একটি Baseball বিষয়ক সাইট আছে যা বর্তমানে #১০ এ অবস্থান করছে। আপনি চাচ্ছেন কেউ যদি search engine এ “Baseball Cards” লিখে search করে তাহলে এটি #১ অবস্থানে দেখাবে – এটা করতে হলে আপনাকে ঐ সাইট এর seo করতে হবে। seo সাধারণত কোন popular search term বা keyword ব্যবহার করে করা হয়। এখন আপনি যদি seo করে আপনার Brand name কে উপরের দিকে নিতে চান এবং সফলও হন, তাহলেও এটিকে ঠিক seo বলা যায় না। কারণ search engine যথেষ্ট smart এবং se আপনার company name ও keyword কে খুব সহজেই আলাদা করতে পারে। আর প্রধান ব্যাপার হল, যে keyword এর জন্য যত প্রতিযোগীতা, সেই keywordএ rank করা তত কঠিন।
এই জন্য seo শুরু করার আগে কিছু planning করে নেয়া ভাল। ধরুন, আপনি একটি নতুন সাইট খুললেন, যে বিষয়ে আগে থেকেই লাখ লাখ প্রতিযোগী আছে, আর অন্য একজন একটা সাইট বানাল যে বিষয়ে হয়ত ১০০০টা সাইট আছে, এখন আপনিই বলুন কোথায় প্রতিযোগীতা করা সহজ হবে লাখের ভেতরে না হাজার এর ভিতরে?
এই কারণে সাইট এর সঠিক seo planning এর জন্য সঠিক keyword নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। keyword selection ঠিক না হলে আপনি আপনার কাঙ্খিত ফলাফল পাবেন না। কারণ কোন মানুষ যখন Search engine কোন কিছু খোজে তখন এই search term গুলো ব্যবহার করে। কাজেই আপনি যদি না জানেন যে মানুষ কি খুজছে, তাহলে আপনি কিভাবে তাদের প্রয়োজন পূরণ করবেন।

আপনি যদি ইউটুব চ্যানেল S. E.O. সম্পর্কিত বিস্তারিত জানতে চান তাহলে Suhag550 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে উল্লেখিত ভিডিওগুলো দেখুন






আমার facebook group

Tuesday, August 22, 2017

আপনার চ্যানেল কি সার্চ দিলে সবার পরে আসে ? Youtube channel Seo – Youtube Tutorial Bangla


Youtube Channel SEO নাম দিয়েছি কারণ আজ আমরা আপনার চ্যানেল নাম কেউ সার্চ দিলে কীভাবে সবার প্রথম এ পাবে তা নিয়ে আলোচনা করব। এরপর আপনি কি নিয়ে কাজ করেন তা ইউটিউব কে কীভাবে জানাবেন সহজে তা নিয়ে আলচনা করব। Channel Keywords নিয়ে আলোচনা করব। সাথেই থাকুন আশাকরি অনেক কিছুই জানতে পারবেন।
প্রথমে আপনি আপনার চ্যানেল নেইম লিখে ইউটিউব এ সার্চ দিন। দেখুন প্রথমে আসে কিনা। আসলে ত ভালোই না আসলে কি করবেন। মনে করুন আমি ইউটিউব এ আমার নাম লিখে সার্চ দিলাম Suhag 550 আমার নাম প্রথমে আসবে। কীভাবে আসে এটাই মূল বিষয় যা আমরা শিখব।
আমার নাম প্রথমে আসার দুইটি কারণ।
আমার নাম ইউনিক। অন্য কেউ নেই।
আমি আমার নাম চ্যানেল ডেস্ক্রিপশন এ খুব সুন্দর করে উল্লেখ করেছি তাও একেবারে প্রথমে।

আসুন প্রথমে আমরা ১ নাম্বার ইউনিক নিয়ে আলোচনা করি।

আপনার নাম যদি কমন হয়। আপনার নামে যদি হাজার হাজার চ্যানেল থাকে ভিডিও থাকে তাহলে কখনোই আপনি টপ এ আসবেন না। কি করতে হবে। চ্যানেল নাম অবশ্যই ইউনিক হতে হবে।

এবার আসুন ২ নাম্বার এ –

আপনার নাম ইউনিক তাও সার্চ দিলে আপনার নাম সবার প্রথমে আসে না। কেন আসে না ? কারণ আপনার চ্যানেল এর যে About আছে সেখানে আপনি ভাল ভাবে লিখতে পারেন নি। আপনার চ্যানেল এর About এ আপনাকে খুব ভালো করে আপনার চ্যানেল কে তুলে ধরতে হবে। যাতে করে ইউটিউব সহজেই বুঝে আপনার চ্যানেল টি আসলে কি নিয়ে। এরপর আপনি যখন চ্যানেল এর এবাউট লিখবেন তখন অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার চ্যানেল নাম টা যাতে আপনার এবাউট এ থাকে। যদি থাকে তাহলে আপনার চ্যানেল সবার প্রথমেই আসবে।

চ্যানেল এবাউট এ আপনার নাম কিভাবে দিবেন ?

আপনি যখন আপনার চ্যানেল এবাউট লিখবেন তখন এই লিখার মধ্যই আপনার চ্যানেল নাম তুলে ধরতে হবে। যেমন ধরুন আপনারা যদি আমার চ্যানেল এবাউত দেখেন বুঝবেন। আমার চ্যানেল এবাইউট আমি নিচে তুলে ধরলাম দেখে নিন –
This is ''Suhag 550'' in my youtube channel i wanted to shown you how can make money on youtube video
This channel contains only Tutorials related to different technological issues, most of the videos are in Bengali. Please subscribe to this channel for some awesome contents.
লক্ষ্য করুন আমি চ্যানেল এবাউট লিখার শুরুতেই আমার নাম উল্লেখ করেছি। এটাই হচ্ছে মূল জিনিস। আপনার নাম টা
যদি আপনি এভাবে উল্লেখ করতে পারেন তাহলেই আপনার চ্যানেল শুরুতে আসবে।